BPL 2025 match 14,DC vs CHK and CHK won by 7 wickets (3 balls left)

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং কিংস। আগে ব্যাট করতে নামা ঢাকার উদ্বোধনী জুটিটা থেমেছে ৩ রানের মাথায়। ৪ বলে ১ রান করে আউট হন জেসন রয়। এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন তানজিদ। আগ্রাসী ব্যাটিংয়ে দলের ইনিংসকে টানছিলেন তিনি। বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে এসেছে ৪১ রান। পাওয়ারপ্লে শেষে স্টিফেন এসকিনাজি এবং শাহাদাত হোসেন দিপুর উইকেট হারিয়ে ফেলে ঢাকা। এরপর ক্রিজে আগমন দিনের নায়ক সাব্বির রহমানের। এদিন যেন নিজের আসল রূপে দেখা দিলেন সাব্বির। আগ্রাসী ব্যাটিংয়ে চিটাগংয়ের বোলিং ইউনিটকে চুরমার করে দিয়ে ছুটছিলেন তিনি। চুরম মারমুখি ব্যাটিংয়ে দলের বোর্ডে তুলতে থাকেন রান। ফিফটি ছুঁয়ে ফেলেন সাব্বির। ফিফটির পরেও এগিয়েছেন দোর্দন্ড প্রতাপে। এদিন চিটাগংয়ের কোনো বোলারকেই পাত্তা দিচ্ছিলেন সাব্বির। বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে রান তুলতে থাকেন সাব্বির রহমান। এক পাশে প্রায় দর্শক বনে যাওয়া তানজিদ পরে ফিফটি ছুঁয়েছেন। বিদায় নেন ৪৮ বলে ৫৪ রানের ইনিংস খেলে। দারুণ খেলতে থাকা সাব্বির টিকে ছিলেন শেষ পর্যন্ত। ঢাকার ব্যাটিংয়ের হাইলাইটস যেন ছিলেন এই সাব্বিরই। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলতে সক্ষম হয় ঢাকা। সাব্বির ৩৩ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন। আরেক প্রান্তে ফারমানউল্লাহ ৯ বলে ১০ রান করে টিকে ছিলেন।