icc 2025 match 8,AFG vs ENG and AFG won by 8 runs

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) ইতিহাসে অন্যতম স্মরণীয় একটি ম্যাচ। ইংল্যান্ডকে ৮ রানে হারাল আফগানিস্তান (Afghanistan vs England Live Today)। যে লড়াই অনুপ্রাণিত করবে অনেককেই। নিঃসন্দেহে ম্যাচ পেন্ডুলামের মতো এদিক থেকে ওদিকে দুলেছে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচ রিডিং ধরে রাখা এবং লাগাতার চেষ্টা, যা দেখে আফগানদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানোর ক্ষমতা যে আফগানিস্তানের আছে, তা এদিনের পর প্রমাণিত। এক কথায় চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইতে দুর্দান্ত একটি ক্রিকেট ম্যাচ। যদিও এদিনের ম্যাচ জমে উঠেছিল একেবারে প্রথম ইনিংস থেকেই। টসে জিতে বুধবার, লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। তবে শুরুতেই গুরবাজের উইকেট হারায় তারা। মাত্র ৬ রানে ফিরে যান তিনি। কিন্তু হাল ধরেন ইব্রাহিম জাদরান। ১৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। স্মার্ট ক্রিকেটীয় ইনিংস। সেইসঙ্গে, অধিনায়ক শাহিদির সংগ্রহে ৪০ রান, আজমাতুল্লাহর ঝুলিতে ৪১ রান এবং নবি করেন ৪০ রান। নির্ধারিত, ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে আফগানিস্তান।মাঝে তাদের যে অবস্থা হয়ে গেছিল, সেই জায়গা থেকে তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেন ইব্রাহিম। বলা চলে, একেবারে উইকেটে পড়ে থেকে দলকে সার্ভিস দিয়ে গেলেন।