ipl 2025 match 2,SRH vs RR and SRH won by 44 runs

ইশান কিষানের বিধ্বংসী শতরান ও ট্র্যাভিস হেডের মারকাটারি হাফ-সেঞ্চুরিতে ভর করে আইপিএল ২০২৫-এর শুরুতেই তাণ্ডব চালাল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও অল্পের জন্য আইপিএলের ইতিহাসে সর্বকালের একটি রেকর্ড ভাঙা হল না তাদের। রবিবার উপ্পলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তারা শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে। হায়দরাবাদ পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৯৪ রান সংগ্রহ করে। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে তোলা পঞ্চম সর্বোচ্চ রান এটি। যদিও এই নিরিখে সর্বকালীন রেকর্ড রয়েছে হায়দরাবাদের দখলেই। তারা গত বছর অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ১২০ রান সংগ্রহ করে।